দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) আরও তিন জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যুর সংখ্যা ও রোগী শনাক্ত
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬৪৮ এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৯ জনের।
হাসপাতালে ভর্তি ও সুস্থতা
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।



