২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১ জন
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার ২১ জুন সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১ জনের। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬২।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

সন্দেহজনক হামে মৃত্যু ও আক্রান্ত

১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছে ৫৮৭ শিশু। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০ জন। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১১ জনের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ হাজার ৮৫৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৮৪৯ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ