এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান সংশোধন ও সনদ ইংরেজিকরণের নির্দেশ
এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান ও সনদ ইংরেজিকরণ নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং সনদ ইংরেজিকরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। রোববার (১২ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জন্ম তারিখ সংশোধনে বাধা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীগণের জন্ম তারিখ সংশোধনের আবেদন মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অত্র অধিদপ্তরে দাখিল করা হয়। আবেদনগুলো যাচাই-বাছাই করে দেখা যায় সংযুক্ত তালিকায় বর্ণিত আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদের সাথে এনআইডির নামের বানানের মিল নেই।

এছাড়াও তাদের দাখিলকৃত দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল রয়েছে এবং অনেকের দাখিল/এসএসসি সনদ বাংলায় রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিষ্পত্তি অসম্ভব

আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদে ও এনআইডিতে নামের বানান ভুল থাকায় এবং দাখিল/এসএসসি সনদ বাংলায় হওয়ায় জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক এবং দাখিল/এসএসসি বাংলা সনদ ইংরেজি করে পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ