সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশু আহত, অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দুইতলা ভবনের পুরাতন সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ধসে দুই শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার দুই নাম্বার রোড এলাকায় মো. মিজান ও আক্তারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুদের পরিচয় ও বর্তমান অবস্থা

আহতরা হলো সামিয়া (৬) ও রুহুল আমিন (৮)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামিয়াকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থা আশঙ্কাজনক।

পরিবারের তথ্য

আহত রুহুল আমিনের বাবা মো. রাসেল এবং সামিয়ার বাবা আব্দুর রহিম বাদশা। তারা উভয়েই পেশায় অটোরিকশাচালক এবং একই এলাকার মাসুম ও জালাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামসুদ্দোহা বলেন, সকালে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ