কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১ পদে নিয়োগ, আবেদন ২১ জুলাই ২০২৬ পর্যন্ত
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১ পদে নিয়োগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫১টি। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬।

পদের বিবরণ

১. অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা:
কৃষি অনুষদ: হর্টিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচার-১; ন্যানোটেকনোলজি ইন অ্যাগ্রিকালচার-১।
মৎস্য অনুষদ: অ্যাকুয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট-১; ফিশারিজ বায়োটেকনোলজি অ্যান্ড ন্যানোটেকনোলজি-১।
সাধারণ বিভাগ: ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ (ইংরেজি)-১।
বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-৩, ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

প্রভাষক পদ

২. প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা:
কৃষি অনুষদ: এন্টোমোলজি-১; প্ল্যান্ট প্যাথলজি-১; জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং-১; অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি-১; অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড কমিউনিকেশন-১; বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি-১; এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ-১; অ্যাগ্রোফরেস্ট্রি-১; বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-১; সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি-১; অ্যাগ্রোমেট্রোলজি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট-১।
মৎস্য অনুষদ: অ্যাকুয়াকালচার-১; অ্যাকুয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট-১; ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স-১; ফিশ প্রসেসিং অ্যান্ড প্রোডাক্ট টেকনোলজি-২; মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফি-১।
সাধারণ বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি-১; সোসিওলজি অ্যান্ড বিহ্যাভিওরাল সায়েন্স-১; কেমিস্ট্রি-১; অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং-২; বায়োস্ট্যাটিসটিকস-১; অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস-১।
বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মচারী পদ

৩. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১২। বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০ টাকা।

৪. মালি
পদসংখ্যা: ১। বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৫. পরিচ্ছন্নতা কর্মী
পদসংখ্যা: ৫। বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘ডেপুটি রেজিস্ট্রার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’ বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্রের নির্ধারিত ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। শিক্ষক পদের জন্য ৮ সেট এবং কর্মচারী পদের জন্য ৬ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন ফি

১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা; ৩ থেকে ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ

২১ জুলাই ২০২৬। বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।