এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: সৃজনশীল ও বহুনির্বাচনি অংশের প্রস্তুতি টিপস
এইচএসসি পরীক্ষায় তথ্য প্রযুক্তি: প্রস্তুতি টিপস

এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি সহজ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হওয়ায় ভয় না পেয়ে সঠিক প্রস্তুতি নেওয়া জরুরি।

সৃজনশীল অংশের উত্তর লেখার কৌশল

সৃজনশীল প্রশ্নের 'ক' ও 'খ' অংশ যথাক্রমে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর পূর্ণাঙ্গ বাক্যে লিখলে ভালো, তবে এক শব্দ বা বাক্যেও গ্রহণযোগ্য। অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে জ্ঞানমূলক অংশটি এক বাক্যে লিখে তারপর চার-পাঁচ লাইনের এক প্যারায় বিশ্লেষণ করতে হবে। উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।

প্রয়োগমূলক অংশে জ্ঞান, অনুধাবন ও উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের সমন্বয় ঘটাতে হবে। উচ্চতর দক্ষতা অংশে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে, যেখানে জ্ঞান-অনুধাবন-প্রয়োগের প্রয়োজনীয় অংশ লেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। উদ্দীপক ভালোভাবে পড়ে বুঝে প্রশ্নের সঙ্গে মিলিয়ে উত্তর দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাধারণ ভুল ও সমাধান

উদ্দীপকের বিষয়বস্তু সঠিকভাবে নির্বাচন না করা বা বুঝতে না পারা একটি সাধারণ সমস্যা। যেমন, প্রশ্নপত্রে বায়োমেট্রিক–সম্পর্কিত উদ্দীপক থাকলে ভার্চ্যুয়াল রিয়েলিটি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে লেখা উচিত নয়। সৃজনশীল প্রশ্নের 'গ' বা 'ঘ' অংশে এ ধরনের ভুল এড়িয়ে চলতে হবে।

বহুনির্বাচনি অংশের প্রস্তুতি

ভালো নম্বর পেতে বহুনির্বাচনিতে সঠিক উত্তর দেওয়া জরুরি। পূর্ণ নম্বর পাওয়া সহজ যদি উত্তর সঠিক হয়। পরীক্ষার আগে মনোযোগসহকারে বহুনির্বাচনি প্রশ্নগুলো পড়তে হবে।

অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নির্দেশনা

প্রথম অধ্যায়

এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ভার্চ্যুয়াল রিয়েলিটি, এআই, রোবোটিকস, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানোটেকনোলজি অংশ ভালোভাবে পড়তে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় অধ্যায়

এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশন সিস্টেমস, বিভিন্ন মাধ্যম, ট্রান্সমিশন মোড, মিডিয়া, বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস, টপোলজির প্রকারভেদ ও তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। টপোলজি–সম্পর্কিত প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে; যেমন, স্টার টপোলজির ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা, চিত্র ও শেষে সুবিধা–অসুবিধা পয়েন্ট আকারে লিখতে হবে।

তৃতীয় অধ্যায়

এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল 'গ' প্রশ্নের জন্য বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর ভালোভাবে জানতে হবে। 'ঘ' প্রশ্নের জন্য পরিপূরকের যোগ-বিয়োগ গুরুত্বপূর্ণ। বুলিয়ান উপপাদ্য, লজিক গেট, ব্লক ডায়াগ্রাম ও অন্যান্য বিষয়ে দক্ষতা রাখতে হবে। হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম এবং সত্যক সারণি নির্ভুলভাবে অঙ্কন করতে হবে। ন্যানো গেট দিয়ে বিভিন্ন চিত্র ও সমীকরণ বাস্তবায়ন অনুশীলন করতে হবে।

চতুর্থ অধ্যায়

এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এইচটিএমএল ট্যাগ, আট্রিবিউট, হেডিং, হাইপারলিংক, ইমেজ ভালোভাবে পড়তে হবে। লিস্ট ও টেবিল থেকে 'গ' ও 'ঘ' অংশের জন্য বেশি গুরুত্ব দিতে হবে। ডোমেইন নেম, হোস্টিং ও ওয়েবসাইট পাবলিশিংয়ের ধারণা থাকতে হবে।

পঞ্চম অধ্যায়

এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, অনুবাদক প্রোগ্রাম (কম্পাইলার ও ইন্টারপ্রেটার) ও অ্যালগরিদম–ফ্লোচার্ট মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রোগ্রামিং ভাষার প্রশ্নে সি প্রোগ্রামিং ভাষায় কোড যথাযথভাবে লিখতে হবে; যেমন, ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর মিশ্রিত না করা, সেমিকোলন ও কমার ব্যবহার সঠিকভাবে করা এবং কোডের সিনট্যাক্স অনুসরণ করা। ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, ধারার যোগফল, ফর লুপ, ডু লুপ ও হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম লেখার কৌশল অনুশীলন করতে হবে।

ষষ্ঠ অধ্যায়

এই অধ্যায়টি ডাটাবেজ–এর ওপর। এখান থেকে প্রশ্ন আসবে। টেবিল দেওয়া থাকলে তা থেকে তথ্য নিয়ে সমাধান করতে হবে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।