চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৬ পদে শিক্ষক নিয়োগ, আবেদন ৮ জুলাই পর্যন্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৬ পদে শিক্ষক নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও অনুষদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে মোট ৪৬টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ৮ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদগুলোর বিবরণ

জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণাকেন্দ্র

  • অধ্যাপক (পদার্থবিদ্যা/গণিত): ৩টি পদ
  • সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা/গণিত): ২টি পদ
  • সহকারী অধ্যাপক (পদার্থবিদ্যা/গণিত): ২টি পদ

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ

  • সহযোগী অধ্যাপক: ১টি পদ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

  • সহকারী অধ্যাপক: ২টি পদ

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

  • প্রভাষক: ১টি পদ
  • প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

  • প্রভাষক: ১টি পদ
  • প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ২টি পদ
  • প্রভাষক: ৪টি পদ

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ

  • প্রভাষক: ৪টি পদ
  • প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ

  • প্রভাষক (ফলিত রসায়ন ও কেমিকৌশল): ২টি পদ
  • প্রভাষক (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ

গণিত বিভাগ

  • প্রভাষক: ৩টি পদ

আইন বিভাগ

  • প্রভাষক: ২টি পদ
  • প্রভাষক (ছুটিজনিত অস্থায়ী): ২টি পদ

ইসলামিক স্টাডিজ বিভাগ

  • প্রভাষক: ২টি পদ

বাংলাদেশ স্টাডিজ বিভাগ

  • প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ২টি পদ

রাজনীতিবিজ্ঞান বিভাগ

  • প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ৪টি পদ

ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ

  • প্রভাষক: ১টি পদ
  • প্রভাষক (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ
  • প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে): ১টি পদ

জীববিজ্ঞান অনুষদ

  • প্রভাষক (ইংরেজি) (ছুটিজনিত অস্থায়ী): ১টি পদ

বেতন গ্রেড

  1. অধ্যাপক: তৃতীয় গ্রেড
  2. সহযোগী অধ্যাপক: চতুর্থ গ্রেড
  3. সহকারী অধ্যাপক: ষষ্ঠ গ্রেড
  4. প্রভাষক: নবম গ্রেড

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে পূরণকৃত আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৬ সেট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি ১০০০ টাকা। আবেদনের শেষ তারিখ ৮ জুলাই ২০২৬। কোনো বিভাগের একই ক্যাটাগরির বা বিষয়ের একাধিক পদের জন্য অথবা বিভিন্ন ধরনের (স্থায়ী/অস্থায়ী/ছুটিজনিত অস্থায়ী) পদের জন্য একাধিক দরখাস্ত করার প্রয়োজন নেই।