নিট-ইউজি ২০২৬ বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্ত শুরু
নিট-ইউজি ২০২৬ বাতিল, প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি ২০২৬ বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগ সামনে আসার পর আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় ভারতের সরকার। এ ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা বাতিলের কারণ ও তদন্ত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, জাতীয় স্তরের এই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের আস্থা ফেরাতেই এ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির আবার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু করার সূচিও এনটিএর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার পরিধি ও অনিয়ম

প্রায় ২২ লাখ ৭৯ হাজার নথিভুক্ত পরীক্ষার্থীর জন্য ভারতের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে অবস্থিত ৫ হাজার ৪৩২টির বেশি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ফলে নিট–ইউজি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষায় পরিণত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩ মে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি) অনুষ্ঠিত হয়। কিন্তু তার পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। ২০২৪ সালেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতেই এবার পরীক্ষার ৯ দিনের মধ্যে তা বাতিল করেছে এনটিএ। এ অবস্থায় সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষা আয়োজনে কেন্দ্রের ‘ব্যর্থতা’ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলগুলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ