প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনছে সরকার: ববি হাজাজ
প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনছে সরকার

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেছেন, দেশজুড়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে বড় ধরনের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। তিনি বলেন, প্রাথমিক স্তরে কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে, সে জন্য শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও পরিবারকে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পিছিয়ে পড়া রোধে সতর্ক অবস্থান

প্রতিমন্ত্রী বলেন, “প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনে দেশের শিক্ষাখাতে আরও উন্নতি সাধিত হবে।

বান্দরবানে প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপ

সোমবার বান্দরবানের রেইচা পিটিআই ট্রেনিং সেন্টারের হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষার উপপরিচালক মো. নুরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামণি প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ