এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস এখনও অনুমোদন পায়নি
এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস অনুমোদন হয়নি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন আজ সোমবার পেতে পারেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বেতনের টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে এবং সন্ধ্যার মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।

বেতন প্রক্রিয়া ও সময়সীমা

মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, রোববার শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে যুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের অর্থ চলে যাবে। তবে ঈদুল আজহার উৎসব ভাতা বা বোনাস এখনো অনুমোদন পায়নি। মাউশি থেকে এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও সোমবার পর্যন্ত তা অনুমোদন হয়নি।

ঈদ বোনাসের বর্তমান অবস্থা

তিনি আরও বলেন, ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে জিও জারি করা হবে এবং এরপর আইবাসের ডাবল-প্লাস সফটওয়্যারে পাঠানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমপিওভুক্তদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ