সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে শেল্টেক্ এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সঙ্গে স্পন্সরশিপের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। সম্প্রতি রাজধানীর ভাটারায় অবস্থিত এগলাল’স এবিসি স্কুল প্রাঙ্গণে এই স্মারক সই হয়।
চুক্তির শর্তাবলি
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শেলটেক। এতে বলা হয়, উদ্যোগের অংশ হিসেবে, শেল্টেক্ স্কুলের নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলকে আর্থিক সহায়তা দেবে। একইসঙ্গে ‘স্পনসর এ চাইল্ড প্রোগ্রামের’ আওতায় শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।
শিক্ষার্থীদের উপকারিতা
এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। শেলটেকের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।



