২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ রুটিন প্রকাশ করে।

পরীক্ষার সময়সূচি

রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা ২০২৬ শুরু হবে ২ জুলাই, বৃহস্পতিবার থেকে। ওই দিন বাংলা পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের এইচএসসি পরীক্ষা।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট ২০২৬।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যবহারিক পরীক্ষা

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ আগস্ট ২০২৬ থেকে। পরীক্ষার বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ