এইচএসসি অর্থনীতি ১ম পত্রের অধ্যায় ১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো অনুশীলন করতে পারেন।
প্রশ্নমালা
- কোন ধরনের অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতির অনুপস্থিতি লক্ষণীয়?
ক. ধনতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. মিশ্র
ঘ. ইসলামি - অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
ক. অসীম অভাব
খ. দুষ্প্রাপ্যতা
গ. নির্বাচন সমস্যা
ঘ. বিকল্প ব্যবহার - স্বয়ংক্রিয় দামব্যবস্থার ভিত্তি কী?
ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. শ্রেণি সংঘাত
গ. অবাধ প্রতিযোগিতা
ঘ. উদ্যোগের স্বাধীনতা - মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, অতএব, মানুষ অবশ্যই কী করবে?
ক. সম্পদ বৃদ্ধি করবে
খ. অভাব হ্রাস করবে
গ. দ্রব্য ও সেবার ভোগ ক্রমেই হ্রাস করবে
ঘ. অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করবে - বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে?
ক. ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের - অর্থনীতিতে ‘অদৃশ্য হাত’ ধারণাটির প্রবর্তক কে?
ক. এল রবিন্স
খ. অ্যাডাম স্মিথ
গ. স্যামুয়েলসন
ঘ. মার্শাল - কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
ক. ধনতান্ত্রিক
খ. নির্দেশনামূলক
গ. মিশ্র
ঘ. ইসলামি - জসীম সাহেব তাঁর জমিতে ধান উৎপাদন করার কারণে পাট উৎপাদন করতে পারছেন না। বিষয়টি অর্থনীতির কোন ধারণার সঙ্গে সম্পর্কিত?
ক. উৎপাদন ব্যয়
খ. সুযোগ ব্যয়
গ. প্রান্তিক ব্যয়
ঘ. মোট ব্যয় - অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ বলতে কোনটিকে বোঝায়?
ক. অভাব
খ. মুক্ত দ্রব্য
গ. সম্পদ
ঘ. নির্বাচন - সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধনের জন্য মানুষকে কী করতে হয়?
ক. উৎপাদন
খ. ভোগ
গ. বণ্টন
ঘ. নির্বাচন - ইসলামি অর্থনীতির মূল উৎস কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ৪টি - অর্থনীতির সমস্যা দুটি কী?
ক. দুষ্প্রাপ্যতা ও নির্বাচন
খ. দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা
গ. অসীমতা ও নির্বাচন
ঘ. স্বল্পতা ও নির্বাচন - কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে কোন অর্থনীতি?
ক. নির্দেশমূলক অর্থনীতি
খ. ধনতান্ত্রিক অর্থনীতি
গ. ব্যষ্টিক অর্থনীতি
ঘ. সামষ্টিক অর্থনীতি - সুযোগ ব্যয় ধারণাটির উৎপত্তি হয়েছে—
i. সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে
ii. অসীম অভাব থেকে
iii. অভাবের নির্বাচন থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii - অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত হলো—
i. সম্পদের মালিকানা
ii. বাজারব্যবস্থার প্রকৃতি
iii. উৎপাদনকারী ও ভোক্তার সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii - অর্থনীতিতে নির্বাচন বলতে বোঝায়—
i. অভাবের গুরুত্ব
ii. সম্পদের দক্ষ ব্যবহার
iii. সীমিত সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii - অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?
ক. দুষ্প্রাপ্যতা
খ. নির্বাচন
গ. চাহিদা
ঘ. জোগান
সঠিক উত্তর
- খ
- খ
- গ
- ঘ
- গ
- খ
- খ
- খ
- গ
- ঘ
- ঘ
- ক
- গ
- খ
- ক
- ক
- ক
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা।


