রুয়েটে ১০ শূন্য পদে নিয়োগ, আবেদন শুরু ৮ জুন
রুয়েটে ১০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) রাজস্ব খাতে কয়েকটি শূন্য পদে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

একনজরে রুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

চাকরির ধরন: সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকাশের তারিখ: ৮ জুন ২০২৬

পদের ক্যাটাগরি: ৩টি (অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক)

মোট শূন্যপদ: ১০টি

আবেদনের মাধ্যম: অনলাইন

অফিশিয়াল ওয়েবসাইট: www.ruet.ac.bd

আবেদনের শেষ তারিখ: ১ জুলাই ২০২৬, বিকেল ৪টা

পদের বিবরণ

১. অধ্যাপক

  • বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (০১টি)
  • বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

২. সহযোগী অধ্যাপক

  • যন্ত্রকৌশল বিভাগ: ০২টি
  • ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ০১টি
  • ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: ০১টি
  • আর্কিটেকচার বিভাগ: ০১টি
  • ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি: ০১টি
  • বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

৩. সহকারী অধ্যাপক

  • পুরকৌশল বিভাগ: ০১টি
  • মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ: ০১টি (পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পদের বিপরীতে)
  • ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি: ০১টি
  • বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞাপিত পদসমূহের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলি এবং অন্যান্য বিস্তারিত তথ্য রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট হতে স্মারক নং ৫১৮৭ (তারিখ: ০৮ জুন, ২০২৬) এর মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আবেদনপদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে রুয়েটের অনলাইন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন জমার শেষ তারিখ ও সময়: ১ জুলাই ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।