সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষকদের জন্য ফেলোশিপ ও বৃত্তি দিচ্ছে সরকার
পিএইচডি গবেষকদের জন্য সরকারি ফেলোশিপ ও বৃত্তি

সরকার দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হওয়া বা অধ্যয়নরত গবেষকদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় এই ফেলোশিপ দেওয়া হবে। ৬ মে প্রকাশিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী যোগ্য গবেষকদের আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী গবেষকদের অনলাইনে www.eservice.pmeat.gov.bd/phd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শেষ হবে ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম বিভাগ থাকতে হবে। জিপিএ–৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ৩.০০ থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীর বয়স আবেদন জমাদানের তারিখে সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপ্রক্রিয়ায় অনলাইনে ফরম পূরণের সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের কপি, পিএইচডি কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশনের প্রমাণপত্র, গবেষণা প্রস্তাবনা (বাংলা বা ইংরেজি) এবং বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

জমা দেওয়ার পদ্ধতি

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ফরমটি ডাউনলোড করে দুই সেট কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যালয়ে জমা দিতে হবে। ঠিকানা হিসেবে ধানমন্ডির বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ঢাকা-১২০৯ উল্লেখ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরুত্বপূর্ণ তথ্য

কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ফেলোশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট -তে পাওয়া যাবে। প্রয়োজনে হটলাইন নম্বর ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৯১৩৭২৮৬৬০ এবং ০২-৫৫০০০৪২৮-এ যোগাযোগ করা যাবে।