কিশোর আলো কার্নিভ্যাল ২০২৬: রোববার আলোকি কনভেনশনে জমজমাট আয়োজন
কিশোর আলো কার্নিভ্যাল ২০২৬: রোববার আলোকি কনভেনশনে

কিশোর আলোর পাঠকদের জন্য বছরের সবচেয়ে বড় আনন্দ আয়োজন ‘সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যাল ২০২৬’। এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার, ২৪ মে ২০২৬। এবারের ভেন্যু আলোকি কনভেনশন সেন্টার, গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকা। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে দিনব্যাপী এই জমজমাট আয়োজন।

নিবন্ধন ও অংশগ্রহণের নিয়ম

বরাবরের মতোই কিশোর আলোর পাঠকদের এই উৎসবে অংশ নিতে হলে আগাম নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া যেকোনো শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিতে পারবে। নিবন্ধন করতে ভিজিট করুন: https://services.prothomalo.com/kia-carnival/

কার্নিভ্যালের আকর্ষণীয় আয়োজন

এবারের কার্নিভ্যালে দিনজুড়ে থাকছে আকর্ষণীয় সব আয়োজন। তারকা ও গুণীজনদের বক্তব্য, আলোকচিত্র, লেখালেখি, ভাষা, ক্যারিয়ার, এআই ও কার্টুন বিষয়ে বিশেষ কর্মশালা বা ওয়ার্কশপ থাকবে। এ ছাড়া আকর্ষণীয় কুইজ, ছবি আঁকা প্রতিযোগিতার পাশাপাশি থাকছে জনপ্রিয় শিল্পীদের গান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতিথি ও পারফর্মার

পাঠকদের সঙ্গে কার্নিভ্যালের আনন্দ উদযাপন করতে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কার্টুন ও কমিকস নিয়ে গল্প করবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব। ভাষা ও সাহিত্যের আড্ডায় থাকছেন অধ্যাপক ড. তারিক মনজুর। অনুপ্রেরণা জোগাতে থাকছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। অনুষ্ঠানে জাদু পরিবেশন করবেন জনপ্রিয় জাদুশিল্পী রাজিব বসাক।

এ ছাড়া থাকছেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা। পাঠকদের সঙ্গে দেখা করতে আসবেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। থাকবেন অভিনেতা আফরান নিশো, ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংগীতের আয়োজন

কিআ কার্নিভ্যালের জমকালো গানের আয়োজনে উপস্থিত থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েড রাফা। আরও থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও তাঁর গানের দল। গান গাইবেন জনপ্রিয় গায়ক আহমেদ হাসান সানি।

সহযোগী প্রতিষ্ঠান

সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যালে সহযোগিতায় থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, গোল্ড পার্টনার হিসেবে থাকছে মাইটি চিপ্স এবং ভেন্যু পার্টনার হিসেবে থাকছে আলোকি।

আজই নিবন্ধন করুন এবং রঙিন ই-টিকিট সঙ্গে নিয়ে চলে আসুন ২৪ মে রবিবার কিআ কার্নিভ্যালে।