পরীক্ষার্থী গবেষণাগারে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করছেন। অলংকরণ: মাসুক হেলাল।
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১৩
- উদ্ভিদ সৌর শক্তিকে কোন শক্তি হিসেবে শর্করায় মজুত করে?
ক. রাসায়নিক খ. তাপ গ. যান্ত্রিক ঘ. আণবিক - খাদ্যশিকলের প্রতিটি স্তরকে কী বলে?
ক. শক্তি প্রবাহ খ. শক্তি পিরামিড গ. ট্রফিক লেভেল ঘ. বায়োমাসের পিরামিড - বাস্তুতন্ত্রে সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে কোনটি?
ক. উত্পাদক খ. তৃণভোজী গ. মাংসাশী ঘ. বিয়োজক - এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে কত শতাংশ শক্তি বিমুক্ত হয়?
ক. ১০ শতাংশ খ. ২০ শতাংশ গ. ৩০ শতাংশ ঘ. ৯০ শতাংশ - খাদ্যশিকলে কোন ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি?
ক. দ্বিতীয় ট্রফিক লেভেল খ. তৃতীয় ট্রফিক লেভেল গ. সর্বনিম্ন ট্রফিক লেভেল ঘ. সর্বোচ্চ ট্রফিক লেভেল - কোন খাদ্যশিকলে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়?
ক. শাক সবজি মানুষ খ. সবুজ উদ্ভিদ খরগোশ বাঘ গ. সবুজ উদ্ভিদ হরিণ মানুষ বাঘ ঘ. সবুজ উদ্ভিদ পতঙ্গ ব্যাঙ সাপ ময়ূর - জিনের গঠন ও বিন্যাসের কারণে সৃষ্ট বৈচিত্র্য কোনটি?
ক. বংশগতীয় বৈচিত্র্য খ. প্রজাতিগত বৈচিত্র্য গ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ঘ. অবস্থানগত বৈচিত্র্য - পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবে কোন ধরনের বৈচিত্র্য দেখা যায়?
ক. প্রজাতিগত বৈচিত্র্য খ. বংশগতীয় বৈচিত্র্য গ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ঘ. অবস্থানগত বৈচিত্র্য - পাখিদের প্রধান খাদ্য কী?
ক. কীটপতঙ্গ খ. গম গ. পেয়ারা ঘ. ধান - সপুষ্পক উদ্ভিদ বীজ বিতরণের জন্য কোনটির ওপর নির্ভরশীল?
ক. বায়ুর ওপর খ. পশুপাখির ওপর গ. পানির ওপর ঘ. কীটপতঙ্গের ওপর - সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে কোন গ্যাস ত্যাগ করে?
ক. O2 খ. H2 গ. CO2 ঘ. N2 - গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে কী বলে?
ক. কমেনসালিজম খ. মিউচুয়ালিজম গ. কম্পিটিশন ঘ. সিমবায়োসিস - রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদকে কোনটি সরবরাহ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. শর্করা ঘ. ক্যালসিয়াম - হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে?
ক. পান খ. ছত্রাক গ. শৈবাল ঘ. স্বর্ণলতা - বনাঞ্চল ধ্বংস হলে কোনটি ঘটে?
ক. বৃষ্টিপাতের হার বাড়ে খ. বৃষ্টিপাতের হার কমে গ. সমুদ্রের উচ্চতা কমে ঘ. সমুদ্রের উচ্চতা বাড়ে - কোনটি গ্রিনহাউস গ্যাস?
ক. H2 খ. CH3 গ. CO ঘ. NO2 - গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পেলে কোনটি ঘটে?
ক. তাপমাত্রা বৃদ্ধি পায় খ. তাপমাত্রা হ্রাস পায় গ. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে ঘ. গাছের পাতা ঝরে যায় - উত্পাদকের বৈশিষ্ট্য কোনটি?
ক. অণুজীব খ. স্বভোজী গ. পরভোজী ঘ. মৃতভোজী - ব্যাঙ কোন স্তরের খাদক?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. সর্বোচ্চ - কোনটি তৃতীয় শ্রেণির খাদক?
ক. হরিণ খ. ব্যাঙ গ. গরু ঘ. শকুন - দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
ক. রুই খ. চিংড়ি গ. বোয়াল ঘ. কাতল - মিউচুয়ালিজমে সহযোগীদের ক্ষেত্রে কোনটি ঘটে?
ক. একজন উপকৃত হয় খ. উভয়েই উপকৃত হয় গ. উভয়েই ক্ষতিগ্রস্ত হয় ঘ. একজন উপকৃত ও অন্যজন অপকৃত হয় - খাদ্যশিকলের প্রতিটি স্তরকে কী বলে?
ক. খাদক খ. ট্রফিক লেভেল গ. খাদ্যজাল ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর
১. ক ২. গ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. ঘ
মেজবাহউদ্দিন আহমেদ, প্রভাষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পরীক্ষা থেকে আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা ২০২৬, এসএসসি জীববিজ্ঞান, এসএসসি পরীক্ষা ২০২৬।



