ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে টানা বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ সিদ্ধান্ত ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে বিশ্বকাপ ফুটবলে ডাক পেয়েই পেলে ও রোনালদোর কীর্তি ছুঁয়েছেন নেইমার। অন্যদিকে, তথ্য উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি। শিক্ষার্থীর বাসা থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যেকোনো সময় ভেঙে পড়তে পারে বিজয়ের সরকার বলে মন্তব্য করেছেন সাবেক মুখ্যমন্ত্রী। পল্লবীতে ৮ বছর বয়সী শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। হকারদের ফুটপাত বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টে রুল জারি হয়েছে।


