জবিতে চলচ্চিত্র শিক্ষা প্রসারে দিনব্যাপী কর্মশালা
জবিতে চলচ্চিত্র শিক্ষা প্রসারে দিনব্যাপী কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) যৌথ আয়োজনে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী ‘চলচ্চিত্র’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালার সময় ও স্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১১ নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মশালা চলবে।

কর্মশালার শিরোনাম ও অতিথি

‘বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. সাবিনা শরমীন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতিত্ব ও প্রবন্ধ উপস্থাপন

ফিল্ম ও টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর সভাপতিত্ব করবেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন।

সহযোগিতায় বিসিটিআই

কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।

উদ্দেশ্য ও গুরুত্ব

এ বিষয়ে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র বিষয়ে আগ্রহ তৈরিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলচ্চিত্রের মাধ্যমে কীভাবে সুস্থ সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা যায়, সে বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ