২০২৭ সালের এসএসসি পরীক্ষা ওই বছরের ৭ জানুয়ারি শুরু হবে। বেশ কিছু কারণে ওই বছরের এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরীক্ষা এগিয়ে আনার কারণ
তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় ২০ লাখ এসএসসি ও সমমানের এবং প্রায় ২০ লাখ এইচএসসি ও সমমানের, মোট ৪০ লাখ শিক্ষার্থীর লেখাপড়ার ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর ১৬ বছর সময় লাগে। এইচএসসির জন্য লাগে আরও দুই বছর। কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি, এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমরা দেখেছি, জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়।
সে ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, সেশনজট কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া—এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। সিঙ্ক্রোনাইজ করতে চেয়েছি, কীভাবে এই গ্যাপটা… এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় এক বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি।
ডিসেম্বরকে লক্ষ্য মাস ধরা
মন্ত্রী বলেন, ধরে নিচ্ছি, ডিসেম্বর ইজ দ্য এন্ড অব দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ। সেইদিকে আমরা এগুচ্ছিলাম। অর্থাৎ ক্লাস নাইন-টেন দুই বছর ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে। সিলেবাস হওয়ার পর এসএসসি পরীক্ষা দেবেন। ঠিক সেভাবে রেজাল্ট দুই মাসের মধ্যে বেরিয়ে যাবে। আবার এইচএসসিতে ভর্তি হবে এবং তারা সময়মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হওয়ার সঙ্গেসঙ্গেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। সেই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হলো আমাদের আইডিয়াল মান্থ। ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি।
আগামী এসএসসি পরীক্ষার সময়সূচি
শিক্ষামন্ত্রী বলেন, আগামী এসএসসি পরীক্ষা স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করবো ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। আমরা রুটিনও রেডি করেছি, একইসঙ্গে আমরা রুটিন... এটাকে আর বাড়ানো হবে না।



