গোবিন্দগঞ্জে ধানের আড়তে পরীক্ষার খাতা, আটক ২ যুবক
গোবিন্দগঞ্জে ধানের আড়তে পরীক্ষার খাতা, আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি ধানের আড়ত থেকে পরীক্ষার খাতাসহ দুই বহিরাগত যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজারের একটি ধানের আড়তে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটক যুবকদের পরিচয়

আটকরা হলেন উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিশমুড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে জুলফিকার (২৫) এবং কামদিয়া গ্রামের আফতাব উদ্দীনের ছেলে মোশারফ হোসেন (৩২)। ধানের আড়তের পাশেই অবস্থিত কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে তখন দাখিল পরীক্ষা চলছিল।

ঘটনার বিবরণ

কেন্দ্র সচিব শাহজাহান আলী জানান, আটক দুই যুবক ধানের আড়তে বসে পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষার খাতায় উত্তর লিখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পরীক্ষার খাতাসহ তাদের আটক করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনগত ব্যবস্থা

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ