৪৬তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৪৫১ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত তথ্য জানানো হয়।
স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা
বিজ্ঞপ্তি অনুযায়ী, যে তারিখে মেডিক্যাল বোর্ড অনুষ্ঠিত হবে, তার আগের পাঁচ কর্মদিবসের মধ্যে নিম্নবর্ণিত স্বাস্থ্য পরীক্ষাগুলো এক বা একাধিক সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে করতে হবে। পরীক্ষাগুলোর রিপোর্ট ন্যূনতম মেডিক্যাল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
যেসব পরীক্ষা করতে হবে
- সিবিসি
- এফবিএস/আরবিএস
- ইসিজি
- এইচবিএসএজি (HBsAg)
- ভিডিআরএল
- এইচআইভি
- সিএক্সআর (পি/এ ভিউ) (CXR(P/A view)
- রক্তের গ্রুপ এবং আরএইচ টাইপিং
- চক্ষু পরীক্ষা
- ইউরিন আর/ই
- মাদক শনাক্তকরণের জন্য মূত্র পরীক্ষা
১১ থেকে ১৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত ঢাকার ৯টি হাসপাতালে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্ধারিত তারিখ ও হাসপাতাল অনুযায়ী উপস্থিত হতে হবে।
বিসিএস প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের অবশ্যই সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে পরীক্ষাগুলো করাতে হবে এবং রিপোর্ট মেডিক্যাল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। অন্যথায় তাদের মনোনয়ন বাতিল হতে পারে।



