ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফ
ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, পরীক্ষার ৪ ঘণ্টা আগে লাফ

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার চার ঘণ্টা আগে নাসা টাওয়ার নামে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকায়।

পরীক্ষার্থীর পরিচয় ও ঘটনার বিবরণ

মৃত তিশা সরকার নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর যাবত তিশা সরকার কাচিঝুলী মসজিদ রোডে ‘নাসা টাওয়ার’ ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার কথা তিশার; কিন্তু সকাল ৬টার দিকে তিশা মেসের ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের তদন্ত ও আইনগত ব্যবস্থা

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, পরীক্ষা সংক্রান্ত কোনো মানসিক চাপ থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিশার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে পরিবারের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ