কুমিল্লায় বৃষ্টির পানিতে এসএসসি পরীক্ষা, চরম দুর্ভোগ শিক্ষার্থীদের
কুমিল্লায় বৃষ্টির পানিতে এসএসসি পরীক্ষা, দুর্ভোগ

কুমিল্লায় ভারি বর্ষণের কারণে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালের বৃষ্টির জমাট পানিতে বসে পরীক্ষা দিয়েছে নগরীর ঈশ্বর পাঠশালার এসএসসি পরীক্ষার্থীরা। বিকালে এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জলাবদ্ধতায় পরীক্ষা কেন্দ্রে দুর্ভোগ

এদিন সকালের দেড় ঘণ্টার বৃষ্টিতে নগরীর পুলিশ লাইন, ঝাউতলা, রেসকোর্স, শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বৃষ্টি ও ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন কেন্দ্রে বিদ্যুৎ চলে যায়। কোনো কোনো কেন্দ্রে মোমবাতি ও চার্জলাইট জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। আবার অনেক কেন্দ্রে পানি জমে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে পরীক্ষা দিতে হয়েছে তাদের। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাঁটু ও কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্র থেকে বের হতে দেখা যায়।

ঈশ্বর পাঠশালা স্কুল কেন্দ্রের অবস্থা

ঈশ্বর পাঠশালা স্কুল কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরুর ২০ মিনিট পরই বিদ্যুৎ চলে যায়। এরপর মোমবাতি ও চার্জার লাইট দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়; কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে পানি প্রবেশ করে। স্কুলের পুরোনো ভবনে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লিখতে হয়েছে। পানিতে পা ডুবিয়েই পরীক্ষা দিতে হয়েছে। তাদের কোনো বিকল্প ছিল না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভিযোগ

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত পরিষ্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে পানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিটি করপোরেশনের ব্যাখ্যা

সিটি করপোরেশন জানিয়েছে, বিগত পাঁচ বছর ধরে বিভিন্ন সংস্থার অর্থায়নে প্রায় ১ হাজার কোটি টাকার রাস্তাঘাট ও ড্রেনের কাজ হয়েছে। নগরীর শাসনগাছা, রেসকোর্স, বাগিচাগাঁও, ফায়ার সার্ভিস রোড, কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ, রানীরবাজার, অশোকতলা, স্টেশন রোড, পুলিশ লাইন, জেল রোড, ধর্মসাগরের পশ্চিমপাড়, ঝাউতলা, বাদুরতলা, মনোহরপুর, সার্কিট হাউস রোড, আদালতের মোড়, তালপুকুর রোড, ফয়জুন্নেসা স্কুল রোড, ডাক্তারপাড়া, সদর হাসপাতাল রোড, ছাতিপট্টি, রাজগঞ্জ, মোগলটুলীসহ প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন বক্স ড্রেন নির্মাণ করলেও অজ্ঞাত কারণে এসব ড্রেন পানি নিষ্কাশনে কার্যকর ভূমিকা রাখছে না।

প্রশাসকের প্রতিশ্রুতি

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, গত ১৪ বছর কুমিল্লা সিটি করপোরেশনে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। জলাবদ্ধতা নিরসনে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, 'আমি গত মাসে প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি। ইতোমধ্যে নগরীর রেসকোর্স খাল এবং কান্দিরপাড় খাল খনন সম্পন্ন করেছি। যেসব জায়গায় জলাবদ্ধতা হচ্ছে, সেসব এলাকা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

আবহাওয়ার পূর্বাভাস

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, মঙ্গলবার সকালে কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টি হতে পারে।