সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভবনে উপড়ে পড়া গাছ, ঝুঁকিতে পাঠদান
সিরাজগঞ্জে স্কুল ভবনে গাছ উপড়ে, ঝুঁকিতে পাঠদান

প্রায় একমাসের বেশি সময় ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে উপড়ে পড়ে আছে বিশাল একটি গাছ। আর সেই ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন চলছে পাঠদান, যা উদ্বেগের সৃষ্টি করেছে অভিভাবকদের মধ্যে।

ঘটনার বিবরণ

বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার দাদপুর সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন দৃশ্য চোখে পড়ে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন রাতে ঝড়ো হাওয়ায় লম্বা ইউক্যালিপটাস গাছটি স্কুল ভবনের উপর উপড়ে পড়ে। এতে ভবনের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও গাছটি ভবনের ওপর ঝুঁকি নিয়েই পড়ে আছে।

পাঠদান অব্যাহত

গাছটি ভবনের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও শিক্ষকরা নিয়মিতভাবে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। গাছটি সরকারি হওয়ায় কেউ সরাতে আসেনি। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে গাছটি অপসারণ ও ভবনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান শিক্ষকের বক্তব্য

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'গত ১৭ জুন রাতে ঝড়ে গাছটি ভবনের ওপর উপড়ে পড়ে। এ ঘটনার দুইদিন পর সরকারি বিধি মেনে গাছটি দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের লিখিতভাবে জানিয়েছি। কিন্তু আজও (বুধবার) গাছটি সরানো হয়নি। মূলত আমরা বাধ্য হয়ে ঝুঁকি থাকার পরও ছেলে-মেয়েদের পাঠদান করাচ্ছি।'

প্রশাসনের পদক্ষেপ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী বলেন, 'স্কুল ভবনে পড়ে থাকা ওই গাছটি অপসারণের জন্য বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ