বাগেরহাটের চিতলমারীতে স্কুলে মোটরসাইকেল ও মোবাইল নিষিদ্ধ
চিতলমারীতে স্কুলে মোটরসাইকেল-মোবাইল নিষিদ্ধ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে শিক্ষকদেরও শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করা, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে উপজেলার সব মাধ্যমিক স্তরের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

উপস্থিত কর্মকর্তারা

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও খাদিজা আক্তার। এ সময় আরও বক্তব্য রাখেন—একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, শৈলাদাহ বাকপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস লালাম, চিতলমারী আলিম মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিষেধাজ্ঞার লক্ষ্য

উপজেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি কমিয়ে আনা এবং পড়ালেখায় মনোযোগ বাড়ানোর পাশাপাশি মোটরসাইকেল ব্যবহারের ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষকদের জন্যও ক্লাসে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যাতে তারা শিক্ষাদানে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ