প্রত্যেক ক্লাসরুমে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী
প্রত্যেক ক্লাসরুমে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে।

মনিটরিং সেল গঠনের নির্দেশ

সোমবার (৬ জুলাই) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি মনিটরিং সেল স্থাপন করতে হবে, যেখানে বসে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম পর্যবেক্ষণ করা যাবে।’

টয়লেট পরিচ্ছন্নতার নির্দেশ

শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটগুলোর অস্বাস্থ্যকর অবস্থার সমালোচনা করে বলেন, ‘দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট অপরিচ্ছন্ন, ফলে শিক্ষক-শিক্ষার্থীরা সেগুলো ব্যবহারে আগ্রহী হন না।’ তিনি শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘এক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষক মর্যাদা বৃদ্ধির তাগিদ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষকতা পেশায় সবাইকে আগ্রহী করতে শিক্ষা কাঠামো পরিবর্তন করতে হবে।’

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ