প্রাথমিক শিক্ষকদের সামাজিক মাধ্যমে সতর্ক করল মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করল মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে নেতিবাচক পোস্ট করা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিশু কল্যাণ ট্রাস্টকে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশিকার লঙ্ঘন

চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট করছেন বা সেসব পোস্ট শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। এই নির্দেশিকা লঙ্ঘন করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হবে।

জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মন্ত্রণালয় নির্দেশনায় বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কটূক্তি, অপপ্রচার ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন—এমন শিক্ষকদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে জানাতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ