দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

দুর্নীতির অভিযোগে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১৩৫নং পশ্চিম চর দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাহানারা আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের আদেশ

মঙ্গলবার (২৮ এপ্রিল) বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযোগের ভিত্তি

অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও ৩ (ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এই অভিযোগের সূত্র হিসেবে 'দৈনিক দখিনের কণ্ঠ' অনলাইন পত্রিকার ফেসবুকে ভাইরাল একটি ভিডিও উল্লেখ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বরখাস্তকালীন সুবিধা

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। এই সিদ্ধান্ত ২৮ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ