বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো শাটডাউন, ক্লাস-পরীক্ষা বন্ধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো শাটডাউন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপাচার্যের পদত্যাগ ও শিক্ষকদের পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবারও অব্যাহত রয়েছে। একইসঙ্গে যেসব শিক্ষক প্রশাসনিক কাজে সম্পৃক্ত রয়েছেন তারাও তাদের দায়িত্ব পালন করছেন না। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেছে। প্রশাসনিক কর্মকাণ্ডেও চলছে অচলাবস্থা।

শিক্ষার্থীদের ক্ষতি

শিক্ষার্থীরা জানান, পরীক্ষা ও ক্লাস বন্ধ হওয়ায় তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বিষয়টির দ্রুত সমাধান প্রত্যাশা করেন তারা।

শিক্ষকদের দাবি

শিক্ষকরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। এছাড়া বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রমও। যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দীর্ঘদিন দাবি জানিয়ে এলেও তা পূরণ না হওয়ায় শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপাচার্যের বক্তব্য

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তৌফিক আলম বলেন, ইউজিসির দেওয়া বিধানের বাইরে গিয়ে শিক্ষকদের পদোন্নতির সুযোগ নেই। কিন্তু শিক্ষকরা তা মানছেন না। তারা চাইছেন পুরোনো নিয়মে পদোন্নতি। এটা তো আমার এখতিয়ারে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আশা করি, সমস্যার সমাধান হয়ে যাবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

এদিকে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ঈদের ছুটি। আগামী মাসের প্রথম সপ্তাহে খুলবে ক্যাম্পাস। দাবি আদায় না হলে ছুটি শেষের পরও শাটডাউন চলবে, বলছেন আন্দোলনরত শিক্ষকরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ