কারিগরি শিক্ষা অধিদফতর সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ থেকে ২০ গ্রেডে মোট ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগের পদ ও সংখ্যা
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। পদের নাম ও সংখ্যা নিম্নরূপ:
- ফার্মাসিস্ট: ২টি পদ, গ্রেড ১১, বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা
- হিসাবরক্ষক: ৪টি পদ, গ্রেড ১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা
- উচ্চমান সহকারী: ৪টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
- ইউডিএ কাম ডাটা প্রসেসর: ১টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
- হিসাবরক্ষক: ১টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
- কোষাধ্যক্ষ: ৫টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
- সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ৫টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
- লাইব্রেরিয়ান: ৪টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
- কম্পাউন্ডার: ৪টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৮টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
- স্টোর কিপার (সার্ভে): ১টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
- ভাটা প্রসেসর: ২৯টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
- এলডিএ কাম-ডাটা প্রসেসর: ৩টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
- হিসাব সহকারী: ৯টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
- এলডিএ কাম ক্যাশিয়ার: ১টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
- এলডিএ কাম-টাইপিস্ট: ১টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
- সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার: ১১টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
- ক্যাশ সরকার: ২টি পদ, গ্রেড ১৮, বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা
- স্কিল্ডম্যান: ৮টি পদ, গ্রেড ১৯, বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা
- অফিস সহায়ক: ১২৮টি পদ, গ্রেড ২০, বেতন ৮,০০০-২০,০১০ টাকা
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো https://dter.teletalk.com.bd। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই। বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।



