ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন চলছে অনলাইনে
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন চলছে

সরকার বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই প্রশিক্ষণ পরিচালনা করছে। প্রশিক্ষণটির মেয়াদ ৩ মাস এবং সময়কাল ৬০০ ঘণ্টা।

প্রকল্পের বিবরণ

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্ধারিত ৮টি বিভাগের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।
  • আইসিটি/কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন আগামী ১৫ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষার সময়সূচি

  • লিখিত পরীক্ষা: ২০ জুন ২০২৬ (শনিবার)
  • মৌখিক পরীক্ষা: ২১ জুন ২০২৬ (রোববার)
  • চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৪ জুন ২০২৬

পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। এসএমএস নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশিক্ষণার্থীদের সুবিধা

  • প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি প্রয়োজন নেই।
  • প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন।
  • প্রশিক্ষণ চলাকালীন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা প্রদান করা হবে।
  • প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে।

প্রশিক্ষণটি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ কর্তৃক পরিচালিত হবে। প্রশিক্ষণ চলবে ১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, দৈনিক ৮ ঘণ্টা করে।