সাধারণ জ্ঞান: বিজ্ঞান-সম্পর্কিত প্রশ্নোত্তর
সাধারণ জ্ঞান: বিজ্ঞান-সম্পর্কিত প্রশ্নোত্তর

সাধারণ জ্ঞানের বিজ্ঞান-সম্পর্কিত প্রশ্নোত্তর নিয়ে এই আয়োজন। এখানে সালোকসংশ্লেষণ, আলো, শব্দ, রেটিনা, ঘাম, বরফের গলনাঙ্কসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

সালোকসংশ্লেষণ প্রক্রিয়া

প্রশ্ন: সালোকসংশ্লেষণ কী ধরনের প্রক্রিয়া? উত্তর: একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান কোনটি? উত্তর: সূর্যালোক। প্রশ্ন: কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়? উত্তর: পাতার সবুজ প্লাস্টিড। প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উত্পন্ন হয়? উত্তর: শর্করা।

মানবদেহ ও পদার্থবিজ্ঞান

প্রশ্ন: কোন অঙ্গের পেশির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই? উত্তর: পাকস্থলী। প্রশ্ন: রেটিনা কী? উত্তর: রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর। এটি একটি আলোকসংবেদী স্তর। এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ রয়েছে। প্রশ্ন: ঘাম তৈরি হয় কোথায়? উত্তর: ঘর্মগ্রন্থিতে। প্রশ্ন: হাইড্রোজেনকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়? উত্তর: প্রোটন ও ইলেকট্রন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাপমাত্রা ও দ্রবণ

প্রশ্ন: বরফের গলনাঙ্ক কত? উত্তর: 0°C। প্রশ্ন: মোমের গলনাঙ্ক কত? উত্তর: 57°C। প্রশ্ন: মোমের হিমাঙ্ক কত? উত্তর: 57°C। প্রশ্ন: তরল-তরল দ্রবণ কাকে বলে? উত্তর: যেসব দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ আর দ্রব হিসেবেও তরল পদার্থ ব্যবহৃত হয়, সেগুলোকে তরল-তরল দ্রবণ বলে। প্রশ্ন: দুধ কী জাতীয় পদার্থ? উত্তর: দুধ কলয়েড–জাতীয় পদার্থ।

আলো ও শব্দ

প্রশ্ন: বজ্রপাতের সময় প্রথমে আলো দেখা যায় এবং পরে শব্দ শোনা যায় কেন? উত্তর: শব্দের গতি আলোর গতি থেকে কম। প্রশ্ন: আলোর প্রতিফলন কাজে লাগিয়ে কোন যন্ত্রটি তৈরি হয়েছে? উত্তর: পেরিস্কোপ। প্রশ্ন: আলো কী? উত্তর: শক্তি। প্রশ্ন: প্রতি সেকেন্ড আলোর গতিবেগ কত কিলোমিটার? উত্তর: ৩ লাখ।

অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। ভর্তি থেকে আরও পড়ুন: সপ্তম শ্রেণি, পড়াশোনা, ক্যাডেট কলেজে ভর্তি–২০২৭।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ