গ্রেগর জোহান মেন্ডেলের জীবন ও জিনতত্ত্ব বিষয়ক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।
বহুনির্বাচনি প্রশ্ন
- সুকেন্দ্রিক কোষে প্রোটিন প্রথমে কোথায় জমা হয়?
ক. রাইবোজোমে খ. এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গ. সেন্ট্রোজোমে ঘ. লাইসোজোমে - গ্রেগর জোহান মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করেন?
ক. বরবটি খ. তুলসী গ. অর্জুন ঘ. মটরশুঁটি - প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী কোন জিন?
ক. প্রচ্ছন্ন জিন খ. লোকাস গ. প্রকট জিন ঘ. ক্রোমোজোম - যে জিনের বৈশিষ্ট্যটি প্রথম বংশধরে প্রকাশ পায় না, তাকে কী বলে?
ক. লোকাস খ. প্রকট বৈশিষ্ট্য গ. ক্রোমোজোম ঘ. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য - DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক ব্যবহারিক পদ্ধতিকে কী বলা হয়?
ক. থ্যালাসেমিয়া খ. অটোরেডিওগ্রাফ গ. RNA ফিঙ্গারপ্রিন্টিং ঘ. DNA ফিঙ্গারপ্রিন্টিং - লিঙ্গ নির্ধারণে নিচের কোনটির কোনো ভূমিকা নেই?
ক. DNA খ. সেক্স ক্রোমোজোম গ. RNA ঘ. অটোজোম - কত জোড়া ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলে?
ক. দুই জোড়া খ. তিন জোড়া গ. এক জোড়া ঘ. চার জোড়া - সেক্স ক্রোমোজোম দুটি কী নামে পরিচিত?
ক. X ও X খ. Y ও Z গ. Z ও X ঘ. X ও Y - স্ত্রী লোকের ডিপ্লয়েড কোষে কোন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে?
ক. XX খ. XY গ. YZ ঘ. ZX - পুরুষের কোষে কোন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে?
ক. YY খ. ZX গ. XY ঘ. XX - ডিম্বাশয়ের ডিম্বাণু সৃষ্টির সময় কোন বিভাজন ঘটে?
ক. অ্যামাইটোসিস খ. মিয়োসিস গ. মাইটোসিস ঘ. দ্বিবিভাজন - XY ক্রোমোজোম নিয়ে যে শিশু জন্মাবে, সে কী হবে?
ক. ছেলে খ. মৃত গ. প্রতিবন্ধী ঘ. মেয়ে - XX ক্রোমোজোম নিয়ে যে শিশু জন্মাবে, সে কী হবে?
ক. ছেলে খ. প্রতিবন্ধী গ. মৃত ঘ. মেয়ে - মা সব সময় কোন ডিম্বাণু বহন করে?
ক. X খ. Y গ. X ও Y ঘ. ZX - কোনো রং সঠিকভাবে চিনতে না পারাকে কী বলা হয়?
ক. প্রতিবন্ধী খ. কালা গ. বর্ণান্ধতা ঘ. জন্মান্ধ
সঠিক উত্তর
- খ
- ঘ
- গ
- ঘ
- ঘ
- ঘ
- গ
- ঘ
- ক
- গ
- খ
- ক
- ঘ
- ক
- গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।


