মেটার পিএইচডি ফেলোশিপ: দুই বছরের টিউশন ফি ও ৪২ হাজার ডলার স্টাইপেন্ড
মেটার পিএইচডি ফেলোশিপ: টিউশন ফি ও ৪২ হাজার ডলার স্টাইপেন্ড

প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা তাদের রিসার্চ পিএইচডি ফেলোশিপের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই ফেলোশিপের আওতায় নির্বাচিত ফেলোরা দুই বছরের পূর্ণ টিউশন ফি, জীবনযাপন ব্যয় এবং গবেষণা-সংক্রান্ত নানা সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের সময়সীমা ও যোগ্যতা

আবেদন শুরু হবে ৩ আগস্ট ২০২৬ থেকে এবং শেষ হবে ২০ সেপ্টেম্বর ২০২৬। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত যেকোনো বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী যেকোনো জাতীয়তার হতে পারবেন এবং এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে জড়িত থাকতে হবে। তবে, যদি আবেদনকারী ইতিমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পেয়ে থাকেন, তাহলে তিনি এই ফেলোশিপের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

ফেলোশিপের সুবিধাসমূহ

নির্বাচিত ফেলোরা নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ফি
  • বার্ষিক ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড
  • জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ব্যয়
  • মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ
  • মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ

আবেদন মূল্যায়নের মানদণ্ড

আবেদন মূল্যায়নের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবের মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং সুপারিশপত্র বিবেচনা করা হবে। ফেলোশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না হলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না। একটি সুপারিশপত্র অবশ্যই গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরুত্বপূর্ণ সময়সূচি

  • আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬
  • আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬
  • সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬
  • আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬
  • ফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭
  • বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭ এর মধ্যে

আবেদন প্রক্রিয়া

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ গবেষণা ক্ষেত্র নির্বাচন করতে হবে। আবেদনকারীদের দুটি সুপারিশপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।