২০টি বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল দেখার পদ্ধতি
ফলাফল দেখতে প্রথমে গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সাইন ইন পেজে গিয়ে নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন হলে ড্যাশবোর্ডে থাকা 'ফলাফল' অপশনটি নির্বাচন করলেই ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।
মোবাইলে এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।
পরীক্ষার পরিসংখ্যান
গত ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টা সময়ে সারাদেশের মোট ২১টি কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
বি ইউনিটে ৯৩ হাজার ১০২টি আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ৭৬২ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ৮২ দশমিক ৪৫ শতাংশ।
মোট আবেদন ও অন্যান্য ইউনিট
২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে এ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন আবেদন করেন।
আগামী ১০ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।



