ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্প্রতি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের ঢাবি প্রতিনিধি মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম।
নির্বাচনের সময়সূচি ও ফলাফল ঘোষণা
মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সমিতির কার্যালয়ে বেলা ১১টা ৫০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ২টা ৫০ মিনিটে শেষ হয়। পরে গণনা শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডুজার সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন
নির্বাচন পরিচালনায় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান, বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
নির্বাচনের বিস্তারিত তথ্য
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে স্বশরীরে ৩১ জন এবং পোস্টাল ব্যলটে ১০ জন ভোট দেন। নির্বাচনে সভাপতি পদে মাহি ৩০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতদের তালিকা
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
- সহ সভাপতি: মাহাথীর মোহাম্মদ (ডেইলি স্টার)
- যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ)
- দফতর সম্পাদক: এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর)
- অর্থ সম্পাদক: নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার)
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), মো. সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন।
