জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মো. রইছ উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. রইছ উদ্দীন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়োগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক রইছ উদ্দীনের পূর্ববর্তী দায়িত্ব ও ভূমিকা
বর্তমানে তিনি জবি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি দীর্ঘদিন জবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কলা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বে অধ্যাপক রইছ উদ্দীনের প্রতিক্রিয়া ও পরিকল্পনা
নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক রইছ উদ্দীন বলেন, “আলহামদুলিল্লাহ, নিয়োগের বিষয়টি জেনেছি। তবে প্রজ্ঞাপন এখনও হাতে পাইনি। নতুন এ দায়িত্ব পালনে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করব। একটি সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তুলতে ভূমিকা রাখব। জবিয়ানদের মৌলিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নই থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার।”
পূর্ববর্তী উপাচার্যের কার্যকাল
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে এই পদে নিয়োগ দেয়।
