ঢাকায় আজকের কর্মসূচি: ফল মেলা, সংলাপ, সেতু পরিদর্শন ও বাজেট সংবাদ সম্মেলন
ঢাকায় আজকের কর্মসূচি: ফল মেলা, সংলাপ, সেতু পরিদর্শন ও বাজেট সংবাদ সম্মেলন

প্রতিদিনের মতো আজও রাজধানী ঢাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি এক নজরে তুলে ধরা হলো।

জাতীয় ফল মেলার উদ্বোধন

সকাল সাড়ে ৯টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে জাতীয় ফল মেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ উপলক্ষে বিএআরসি অডিটোরিয়ামে একটি সেমিনারও আয়োজন করা হয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি

সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেলপথ প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল ১১টায় পূর্বাচল এলাকায় নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

ফিক্কির পোস্ট-বাজেট সংবাদ সম্মেলন

সকাল সাড়ে ১১টায় গুলশানে ফিক্কির কার্যালয়ে (এফআইসিসিআই) ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে পোস্ট-বাজেট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ফিক্কির সভাপতি রূপালী হক চৌধুরী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা বাজেট বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিডার কর্মশালা

বিকেল ৩টায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টিপারপাস হলে ‘Bangladesh’s Investment Flows and Investment Facilitation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। বিনিয়োগ বিষয়ক রিপোর্টিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।