প্রতিমন্ত্রী মীর শাহে আলম: কবরস্থানের কারণে সড়ক ধস, নতুন করে নির্মাণ করা হবে
প্রতিমন্ত্রী: কবরস্থানের কারণে সড়ক ধস, নতুন করে নির্মাণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এসেছি। সড়কের প্রায় তিন কিলোমিটার অংশ খালপাড় হয়ে গেছে। খালের ৮৩ মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচের দিকে মাটির দুর্বলতা থাকার কারণে সড়কের এই অংশ ধসে গেছে।

সড়ক ধসের কারণ কী?

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আসলে সড়কের পাশে থাকা একটি কবরস্থানকে সম্মান দিতে গিয়ে সড়কটি একটু বেশি খালের দিকে নিতে হয়েছে। যার কারণে সড়কের একটি অংশ ধসে গেছে।

শনিবার (৪ জুলাই) বিকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী-দমদমা সড়কের ক্ষতিগ্রস্ত পাকা সড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

তিনি আরও বলেন, পাশেই কবরস্থান। এটি সরানো যেত। হাদিস-কুরআনেও এ বিষয়ে নির্দেশনা আছে। একই সঙ্গে জমি অধিগ্রহণও সম্ভব ছিল। কিন্তু আশপাশের কয়েকজন হয়তো গাছ কাটতে দেননি। যার ফলে এলজিইডি সঠিক পরিকল্পনা করতে পারেনি। আমরা নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছি। সড়কটি মজবুতভাবে নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া, এলজিইডির ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক বাবুল আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ