নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনের সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম জিহাদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকালে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি এলাকার আবুল খোনারের বাড়িতে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
মৃত জিহাদ ওই বাড়ির মোহাম্মদ জয়নালের ছেলে। সে স্থানীয় আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃত শিশুর বাবা শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ জয়নাল জানান, দুপুরের খাবার খেয়ে বসত ঘরের সামনে খেলাধুলা করছিল জিহাদ। একপর্যায়ে বিকাল ৩টার দিকে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়।
উদ্ধার ও মৃত্যু
স্বজনদের চিৎকার শুনে আমি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জিহাদের মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগী পরিবার কোনো অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



