ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 'বৃষ্টির রঙে হোক প্রকৃতির অঙ্গসজ্জা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৫ জুন) দিনব্যাপী এই আয়োজন করা হয়।
শোভাযাত্রা ও উদ্বোধন
উৎসবের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে হাতেম আলী সড়কে অবস্থিত স্বজন সমাবেশ কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। আরও বক্তব্য দেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা স্বজনের সহসভাপতি নাদিরা জামান পান্না, সহ-সম্পাদক লুৎফা রূপা, মাহমুদা আক্তার রিপা, সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, ক্লাব ৯৭ এর মহিলা সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, সাংবাদিক শামীম আনোয়ার, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির প্রমুখ।
সাংস্কৃতিক পর্ব
সাংস্কৃতিক পর্বে অংশ নেন তাইয়্যিবা জামান রায়না, তাসনিম রশিদ অর্পনা, আহনাফ রশিদ তনয়, তাসফিয়া জাহান রায়মা ও রিফাহ তাসনিয়া তরী। তারা কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।



