অল্পের জন্য বেঁচে গেলেন বাবা-মেয়ে, দেয়াল ধসে মারা গেল দুই গরু
অল্পের জন্য বেঁচে গেলেন বাবা-মেয়ে, দেয়াল ধসে মারা গেল দুই গরু

গাজীপুরের কালীগঞ্জে অল্পের জন্য বেঁচে গেলেন ৮৫ বছরের বৃদ্ধ কৃষক সাদিকুর রহমান শেখ ও তার মেয়ে মারিয়া মীম। দেয়াল ধসে মাটিচাপায় মারা গেল দুই গরু।

ঘটনার বিবরণ

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল পৌনে ২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মরাশ গ্রামের হাজী আবুল হাসান শেখের বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী সিদ্দিকুর রহমান শেখ বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- একই বাড়ির মৃত নুরুল ইসলাম শেখের ছেলে সিদ্দিকুর রহমান শেখ ও তার ছোট ভাই দীন মোহাম্মদ শেখ।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম ও তার সহকর্মী মো. কাবিল উদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর বর্ণনা

ভুক্তভোগী জানান, গত এক বছর পূর্বে চাচাতো ভাই সিদ্দিকুর রহমান ও দীন মোহাম্মদ গং তাদের ৩০ হাত লম্বা মাটির ঘরের টিনের চাল খুলে ফেলে। ঘরের চাল খুলে ফেলার পর থেকে রোদ-বৃষ্টিতে ভিজে মাটির দেয়াল খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আশপাশের বাড়ির লোকজন ঝুঁকিতে জীবনযাপন করছিল। এ নিয়ে স্থানীয় মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সিদ্দিকুর রহমান গংদের সঙ্গে একাধিকবার বসেও সমাধান করতে পারেনি।

অবশেষে বৃহস্পতিবার বিকালে বৃষ্টিতে দেয়াল ভিজে গোয়াল ঘরের উপর মাটিচাপা পড়ে ২টি মারা যায়। ওই সময় গোয়াল ঘরে গরুর খাবার দিচ্ছিলেন ৮৫ বছর বয়সের বৃদ্ধ সাদিকুর রহমান শেখ ও তার মেয়ে মারিয়া মীম। তারা পানি আনতে গেলে ঘরের দেয়াল ধসে গোয়াল ঘরের উপরে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই গরু ২টি মারা যায়। সাদিকুর রহমান ও মীম পানি আনতে বাইরে যাওয়ায় তারা বেঁচে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ