চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে আগামী দুই বছরের জন্য ভূজপুর থানা প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে ভূজপুর থানা এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নেতৃত্ব
নবগঠিত কমিটিতে দৈনিক দিনকালের ফটিকছড়ি প্রতিনিধি মো. কামাল উদ্দিন সভাপতি এবং দৈনিক যুগান্তরের ফটিকছড়ি প্রতিনিধি কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি হাসান মেহেদী (নাগরিক পত্রিকা), আসগর সালেহী (দৈনিক সাঙ্গু) ও আবু মনসুর (মানবজমিন ও সুপ্রভাত বাংলাদেশ); সহসাধারণ সম্পাদক মো. ফজলুল করিম (দৈনিক নয়াদিগন্ত); সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন (দৈনিক নয়া বাংলা); অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসান (দৈনিক দেশের পত্র); দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন (দৈনিক দেশের পত্র); প্রচার সম্পাদক মো. মুন্না (সিটিজি পোস্ট); সমাজসেবা সম্পাদক মীর আখতারুজ্জামান রুবেল (দৈনিক সকালের সময়) এবং ক্রীড়া সম্পাদক ইফতেখার উদ্দিন আসিফ (প্রতিদিনের সংবাদ)।
নির্বাহী সদস্য ও উপদেষ্টা
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাওসার শিকদার (সম্পাদক, সাপ্তাহিক ফটিকছড়ি খবর), মামুন বশর ভূঁইয়া (বাংলাদেশ সমাচার) এবং তাসকিন রুবেল (মাতৃজগত)। প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইউনুস, আবু মুসা জীবন ও কাজী আবুল কালাম সিদ্দিক।
নতুন নেতাদের বক্তব্য
নবনির্বাচিত সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, ‘সাংবাদিকদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। পেশাদারত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ভূজপুর থানা প্রেসক্লাবকে আরও কার্যকর ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করব।’ সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘স্থানীয় সমস্যা, জনস্বার্থ এবং উন্নয়নমূলক সংবাদকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মানোন্নয়নে প্রেসক্লাব সক্রিয় ভূমিকা পালন করবে।’ সভাশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



