রাজশাহীতে অটোচালকের আত্মহত্যা: স্ত্রী-ছেলের সঙ্গে কাজের ফাঁকে ফাঁস
রাজশাহীতে অটোচালকের আত্মহত্যা: স্ত্রী-ছেলের সঙ্গে কাজের ফাঁকে ফাঁস

রাজশাহীর বাগমারায় আবদুল হান্নান (৪৫) নামে এক অটোভ্যানচালক স্ত্রী ও ছেলের সঙ্গে কাজ করার ফাঁকে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বাড়ির পাশে একটি পানবরজ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর মানসিক সমস্যা

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন আবদুল হান্নান। চিকিৎসার পর শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও মাঝে মধ্যে তিনি অস্বাভাবিক আচরণ করতেন। এই মানসিক অস্থিরতা আত্মহত্যার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাজের ফাঁকে ঘটনা

মঙ্গলবার সকালে স্ত্রী ও ছেলের সঙ্গে তিনি বাড়ির পাশে বালু পরিবহণের কাজ করছিলেন। সেখান থেকে স্ত্রী ও সন্তানের অগোচরে তিন চলে যান। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি পানবরজে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ