তারাকান্দায় খাল পুনঃখননের উদ্বোধন তথ্য প্রতিমন্ত্রীর
তারাকান্দায় খাল পুনঃখননের উদ্বোধন তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আজকের খাল পুনঃখনন কর্মসূচি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

খাল পুনঃখননের উদ্বোধন

মঙ্গলবার (১২ মে) দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর এলাকায় দেড় কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, খালটি যেন পুনরায় ভরাট না হয়, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এর দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

দুর্নীতি ও উন্নয়ন

তিনি আরও বলেন, অতীত সরকারের দুর্নীতির কারণে দেশকে কঠিন সময় পার করতে হচ্ছে, তাই উন্নয়ন কাজে অপচয় এড়িয়ে চলা জরুরি। তারাকান্দার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলায় স্টেডিয়াম, হাসপাতাল এবং বিভিন্ন সড়কের উন্নয়নসহ একাধিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিভিন্ন মন্ত্রণালয়ে আরও উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দিয়েছেন। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈষম্যহীন উন্নয়ন

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে দেশের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের বৈষম্য করা হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ