দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে ইসি থেকে পাঠানো হচ্ছে তিন কর্মকর্তাকে। রবিবার ইসির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা এই সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।
অফিস আদেশের বিবরণ
অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন একযোগে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। তারা হলেন— ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।
ব্যয় ও সফরসূচি
আরও বলা হয়, এই কর্মকর্তাদের সব ব্যয় বহন করবেন কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। তারা ২৭ মে দেশ ত্যাগ করে ফিরবেন ৭ জুন।
অভিজ্ঞতার প্রয়োগ
ইসি কর্মকর্তারা বলছেন, আগামী এক বছরে বাংলাদেশেও চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে। এই সময়ে এসে এই ধরনের অভিজ্ঞতা দেশের নির্বাচনেও কাজে আসতে পারে।



