৪৬তম বিসিএসে ১ হাজার ৪৫১ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা
৪৬তম বিসিএসে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা জারি

স্বাস্থ্য অধিদপ্তর ৪৬তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৪৫১ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে। আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ থেকে ১৪ মে পর্যন্ত ঢাকার ৯টি হাসপাতালে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলো

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।
  • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
  • জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
  • ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, শেরেবাংলা নগর, ঢাকা।
  • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
  • জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান, শেরেবাংলা নগর, ঢাকা।
  • জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
  • মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

সময় ও ফি

প্রতিদিন সকাল সাড়ে আটটায় স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। স্বাস্থ্য পরীক্ষার ফি ৫০ টাকা, যা বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি বা যেকোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং মূল কপি বোর্ডে জমা দিতে হবে। অতিরিক্ত ৫০ টাকা মেডিকেল বোর্ডের সদস্যদের ফি বাবদ বোর্ডের কাছে দাখিল করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রার্থীদের জন্য নির্দেশনা

  1. প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার তারিখের আগের কর্মদিবসে সকাল ১০টায় নিজ প্রতিষ্ঠানে ডোপ টেস্ট সম্পন্ন করে ওই দিনেই রিপোর্ট প্রদান করতে হবে।
  2. যে তারিখে মেডিকেল বোর্ড অনুষ্ঠিত হবে, তার আগের পাঁচ কর্মদিবসের মধ্যে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো এক বা একাধিক সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে করতে হবে এবং পরীক্ষাগুলোর রিপোর্ট ন্যূনতম মেডিকেল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
  3. পিএসসি কর্তৃক প্রদত্ত প্রিলিমিনারি পরীক্ষার ছবিসহ প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

প্রার্থীদের নির্ধারিত সময়ে ও কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ