হেঁটে ১৫০ কিমি পাড়ি দেবে দুটি রোভার স্কাউট দল
হেঁটে ১৫০ কিমি পাড়ি দেবে দুটি রোভার দল

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে দুটি রোভার গ্রুপ। মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে মানিকগঞ্জ পর্যন্ত দীর্ঘপথ পরিভ্রমণের জন্য বের হয় তারা।

পরিভ্রমণের বিবরণ

পরিভ্রমণকালে স্কাউট সদস্যরা ডিসি অফিস, সরকারি ও বেসরকারি কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করবেন এবং ডাকবাংলোতে যাত্রা বিরতি ও রাতযাপন করবেন। আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া পাঁচ দিনের হেঁটে ভ্রমণ কর্মসূচি ফুলবাড়িয়া ও মির্জাপুর হয়ে শেষ হবে মানিকগঞ্জের শিবালয়ে গিয়ে।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হেঁটে পরিভ্রমণের উদ্বোধন করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সচেতনতামূলক কার্যক্রম

রোভাররা পরিভ্রমণের পাশাপাশি চলতি পথে প্লাস্টিক বর্জন, বায়ুদূষণ, মাদক রোধ, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডেঙ্গু রোধে সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী রোভার সদস্যরা হলেন: মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার আফরিক আহাম্মেদ নিলয়, মানিকগঞ্জ সরকারি কলেজের রোভার গ্রুপের সদস্য সাইফুল ইসলাম নয়ন, মো. আল সানিয়াত ইসলাম আলফি, মৌচাক মুক্ত গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের দলনেতা কবিতা আক্তার, সদস্য নুসরাত জাহান নিহা ও মেরিনা সুলতানা।

অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্য

মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার নাজমুল হোসেন বলেন, মানুষের মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো পরিভ্রমণকারী ব্যাজ। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রমণ করতে হয়। তবে এই পরিভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র ব্যাজ অর্জন নয়; এটি রোভারদের শারীরিক সক্ষমতা, ধৈর্য এবং একতার নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা বলেছেন, পথে পথে তারা বাল্যবিবাহ, মাদকসহ গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন এবং গুরুত্বপূর্ণ স্থান পরিভ্রমণ করবেন। কর্মসূচি বাস্তবায়ন করে সর্বোচ্চ প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে চাইছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠানে মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি শাহাবুদ্দিন, এএলটি মীর মো. ফারুক, শরিফুল ইসলাম, মেয়েদের দলের রোভার স্কাউট লিডার মাসুদা আক্তার, মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক জুলহাস আহমেদ এবং জেলা রোভার স্কাউট লিডার মো. শামিম আহমেদ উপস্থিত ছিলেন।

স্কাউটিংয়ে পরিভ্রমণ

উল্লেখ্য, হেঁটে ১৫০ কিলোমিটারের এই যাত্রাকে স্কাউটিংয়ে ‘র্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’ বলা হয়। এই কার্যক্রম প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ। এই অ্যাওয়ার্ড পেতে সেবা স্তরের রোভারদের হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়।