চট্টগ্রাম বিমানবন্দর সড়কে গর্তে বৃষ্টির পানিতে চরম ভোগান্তি
চট্টগ্রাম বিমানবন্দর সড়কে গর্তে পানিতে চরম ভোগান্তি

চট্টগ্রাম বিমানবন্দর সড়কে সৃষ্ট গর্ত ও বৃষ্টির পানিতে যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গর্তের ওপর দিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন। গর্তে পড়ে গেলে অনেক সময় একটি গাড়ি অন্যটির গায়ে লেগে যায়। সড়ক তলিয়ে আছে পানিতে। ঝুঁকি নিয়ে পানির মধ্যে মোটরসাইকেল চালাচ্ছেন একজন। গর্তে পড়ে প্রাইভেট কারের চাকা বিকল হয়ে পড়েছে। কাদামাটিতে চলাচল করছে পথচারীরা। একটি গাড়ি গেলে ঢেউয়ের খেলা চলে। খানাখন্দ থাকায় দীর্ঘ যানজট লেগে আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ